যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে অল কাউন্টি সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ারের বিশেষ রিভার ক্রুজ—২৫০ সিনিয়র সদস্যকে নিয়ে বর্ণাঢ্য আয়োজন, দ্রুত আসন সংরক্ষণের আহ্বান
প্রজ্ঞা নিউজ ডেস্ক :
যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপনকে স্মরণীয় করে রাখতে আগামী ৫ জুলাই ২০২৬, রবিবার সকাল ১১টায় বেঙ্গল ফেডারেল ক্রেডিট ইউনিয়নের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত অল কাউন্টি সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার রিভার ক্রুজ। এবারের আয়োজনটি উৎসর্গ করা হয়েছে ২৫০ জন সম্মানিত সিনিয়র সদস্যের জন্য, যেখানে আনন্দ, সম্প্রীতি, সম্মাননা ও মিলনমেলার এক অনন্য পরিবেশ সৃষ্টি হবে।
প্রতি বছরের মতো এবারও রিভার ক্রুজটি সিনিয়র নাগরিকদের জন্য এক স্মরণীয় অভিজ্ঞতায় পরিণত করার লক্ষ্যে নানা আয়োজন রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বর্ষপূর্তির তাৎপর্যকে সামনে রেখে আয়োজকরা এটিকে শুধু একটি ভ্রমণ নয়, বরং কমিউনিটির প্রবীণ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান প্রদর্শনের এক বিশেষ উদ্যোগ হিসেবে বিবেচনা করছেন।
আয়োজক কর্তৃপক্ষ সকল সদস্যকে দ্রুত ৬৪৬-৪৪৪-২২৬৬ নম্বরে যোগাযোগ করে নিজেদের আসন নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। প্রতিটি সদস্যের সঙ্গে শুধুমাত্র একজন হোম হেলথ এইড (HHA) অংশগ্রহণের সুযোগ পাবেন।
এছাড়াও, কমিউনিটির সম্মানিত সাংবাদিকদের প্রতিও আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে। আয়োজকরা তাঁদেরও অগ্রিম আসন সংরক্ষণের অনুরোধ করেছেন, যাতে তাঁরা এই ঐতিহাসিক ও ব্যতিক্রমী আয়োজনের অংশীদার হতে পারেন এবং অনুষ্ঠানটির স্মরণীয় মুহূর্তগুলো সবার কাছে তুলে ধরতে পারেন।
আয়োজকদের বিশ্বাস, এই বিশেষ রিভার ক্রুজ সিনিয়র নাগরিকদের জন্য আনন্দ-বিনোদনের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, সামাজিক বন্ধন ও সম্মানবোধকে আরও সুদৃঢ় করবে। একই সঙ্গে এটি যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপনের এক অনন্য নিদর্শন হিসেবে কমিউনিটিতে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে।
এ প্রসঙ্গে অল কাউন্টি হেলথকেয়ারের প্রেসিডেন্ট ও সিইও মোহাম্মদ কাদের, সিআইপি বলেন,
“আমাদের লক্ষ্য প্রবীণ সদস্যদের জন্য একটি নিরাপদ, আনন্দময় ও স্মরণীয় অভিজ্ঞতা উপহার দেওয়া। আমরা চাই তাঁরা পরিবারের মতো একসঙ্গে সময় কাটান, আনন্দ ভাগাভাগি করুন এবং যুক্তরাষ্ট্রের এই ঐতিহাসিক মাইলফলক উদযাপনের অংশ হন। সবাইকে আন্তরিকভাবে এই বিশেষ আয়োজনে অংশগ্রহণের আমন্ত্রণ জানাচ্ছি।”
এই মহতী উদ্যোগের মাধ্যমে প্রবীণদের প্রতি সম্মান, ভালোবাসা ও সামাজিক দায়বদ্ধতার যে দৃষ্টান্ত স্থাপন করা হচ্ছে, তা কমিউনিটির জন্য নিঃসন্দেহে একটি অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে।
সূত্র: বিজয় কুমার ঘোষ।



















