উদীচী ফ্রান্স সংসদের আয়োজনে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা ২০২৬: ‘গ্রাম বাংলা’ বিষয়ভিত্তিক আয়োজনে অংশ নেবে নতুন প্রজন্মের ক্ষুদে শিল্পীরা
- By Progga News Desk --
- 22 May, 2026
প্রজ্ঞা নিউজ ডেস্ক :
বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে উদীচী ফ্রান্স সংসদ আয়োজন করতে যাচ্ছে শিশু-কিশোরদের জন্য বিশেষ চিত্রাঙ্কন প্রতিযোগিতা ২০২৬। আগামী রোববার, ২৪ মে ২০২৬ অনুষ্ঠিতব্য ‘বর্ষবরণ ১৪৩৩’ অনুষ্ঠানের অংশ হিসেবে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের প্রতিযোগিতার বিষয় নির্ধারণ করা হয়েছে “গ্রাম বাংলা”। শিশুদের সৃজনশীলতা, কল্পনা ও দেশীয় সংস্কৃতির প্রতি ভালোবাসা বিকাশের লক্ষ্যেই এই ব্যতিক্রমধর্মী আয়োজন।
প্রতিযোগিতা শুরু হবে দুপুর ২টা ৩০ মিনিটে। অনুষ্ঠানস্থল নির্ধারণ করা হয়েছে Le Point Fort d’Aubervilliers, 174 Av. Jean Jaurès, 93300 Aubervilliers, France।
অংশগ্রহণে আগ্রহীদের জন্য পূর্ব রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। রেজিস্ট্রেশনের শেষ সময় ২৪ মে (রোববার) দুপুর ২টা পর্যন্ত। আয়োজকরা জানিয়েছেন, প্রতিযোগিতায় অংশগ্রহণ সম্পূর্ণ বিনামূল্যে এবং সকল শিশু-কিশোর এতে অংশ নিতে পারবে। অংশগ্রহণকারীদের জন্য আর্ট পেপার সরবরাহ করা হবে, তবে রং ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী নিজ দায়িত্বে নিয়ে আসতে হবে।
এদিকে প্রতিযোগিতার বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। পাশাপাশি অংশগ্রহণকারী প্রত্যেক শিশুকে প্রদান করা হবে প্রশংসাপত্র (সার্টিফিকেট)।
রেজিস্ট্রেশন ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে বলা হয়েছে নিম্নোক্ত নম্বরে:
উদীচী ফ্রান্স সংসদের নেতৃবৃন্দ জানান, “ছোট্ট বন্ধুদের রঙ-তুলির আঁচড়ে রঙিন হয়ে উঠুক আমাদের বর্ষবরণ”—এই প্রত্যাশা নিয়েই আয়োজন করা হয়েছে শিশুদের এই প্রাণবন্ত উৎসব। সকল অভিভাবক ও শিশু-কিশোরদের অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।



















