Logo

ইউএসএ নিউজ    >>   বঙ্গবন্ধু পরিষদ নিউইয়র্ক চ্যাপ্টারের নতুন কমিটি ঘোষণা—সভাপতি সাখাওয়াত আলী, সাধারণ সম্পাদক সুব্রত তালুকদার: যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠায় শক্তিশালী সংগঠন গড়ে তোলার ঘোষণা দিলেন ড. নুরুন নবী

বঙ্গবন্ধু পরিষদ নিউইয়র্ক চ্যাপ্টারের নতুন কমিটি ঘোষণা—সভাপতি সাখাওয়াত আলী, সাধারণ সম্পাদক সুব্রত তালুকদার: যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠায় শক্তিশালী সংগঠন গড়ে তোলার ঘোষণা দিলেন ড. নুরুন নবী

বঙ্গবন্ধু পরিষদ নিউইয়র্ক চ্যাপ্টারের নতুন কমিটি ঘোষণা—সভাপতি সাখাওয়াত আলী, সাধারণ সম্পাদক সুব্রত তালুকদার: যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠায় শক্তিশালী সংগঠন গড়ে তোলার ঘোষণা দিলেন ড. নুরুন নবী

প্রজ্ঞা নিউজ ডেস্ক :
নিউইয়র্কে অনুষ্ঠিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলার দ্বিতীয় দিনে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে বঙ্গবন্ধু পরিষদ নিউইয়র্ক চ্যাপ্টারের নতুন কমিটি। বিশিষ্ট বিজ্ঞানী, একুশে পদকপ্রাপ্ত লেখক, মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ডক্টর নুরুন নবী এই কমিটি ঘোষণা করেন।
ঘোষিত কমিটিতে সিলেট এমসি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক জিএস ও প্রবাসী কমিউনিটির সুপরিচিত সংগঠক সাখাওয়াত আলীকে সভাপতি এবং সাবেক নন্দিত ছাত্রনেতা ও সমাজকর্মী সুব্রত তালুকদারকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। এছাড়া বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজ উদ্দিন সোহাগকে সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব প্রদান করা হয়।


কমিটি ঘোষণাকালে ডক্টর নুরুন নবী বলেন, “বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে বঙ্গবন্ধু পরিষদ নিউইয়র্ক চ্যাপ্টার কাজ করবে। সাবেক দুই ছাত্রলীগ নেতার কাঁধে আজ যে দায়িত্ব অর্পিত হয়েছে, তা শুধু একটি সংগঠনের নেতৃত্ব নয়— এটি বঙ্গবন্ধুর আদর্শকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার একটি ঐতিহাসিক দায়িত্ব।”
তিনি আরও বলেন, “নিউইয়র্ক তথা যুক্তরাষ্ট্রের মাটিতে বঙ্গবন্ধু পরিষদকে সবচেয়ে শক্তিশালী, সুসংগঠিত ও কার্যকর সংগঠনে পরিণত করা হবে। মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ করে প্রবাসে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”


এসময় নবগঠিত নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন এবং আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার নির্দেশনা প্রদান করা হয়।
বইমেলায় উপস্থিত প্রবাসী রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।