Logo

ইউএসএ নিউজ    >>   নিউইয়র্কে আকরাম হোসেন বিপ্লবের বাসভবনে বর্ণাঢ্য পহেলা বৈশাখ উদযাপন: বাঙালিয়ানার আবহে প্রবাসীদের মিলনমেলায় মুখরিত উৎসব

নিউইয়র্কে আকরাম হোসেন বিপ্লবের বাসভবনে বর্ণাঢ্য পহেলা বৈশাখ উদযাপন: বাঙালিয়ানার আবহে প্রবাসীদের মিলনমেলায় মুখরিত উৎসব

নিউইয়র্কে আকরাম হোসেন বিপ্লবের বাসভবনে বর্ণাঢ্য পহেলা বৈশাখ উদযাপন: বাঙালিয়ানার আবহে প্রবাসীদের মিলনমেলায় মুখরিত উৎসব

প্রজ্ঞা নিউজ ডেস্ক :
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের প্রাণের উৎসব পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপিত হয়েছে এক আনন্দঘন ও বর্ণিল পরিবেশে। নিউইয়র্কে বসবাসরত সফল ব্যবসায়ী আকরাম হোসেন বিপ্লবের বাসভবনে অনুষ্ঠিত এই আয়োজনে যেন প্রাণ ফিরে পায় চিরায়ত বাঙালিয়ানা, সংস্কৃতি ও আন্তরিকতার বন্ধন।


বাংলা নববর্ষকে ঘিরে পুরো বাসভবন সাজানো হয়েছিল নান্দনিক ও ঐতিহ্যবাহী সাজে। উৎসবে ছিল গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী খাবারের সমাহার। অতিথিদের আপ্যায়নে পরিবেশন করা হয় পান্তা-ইলিশ, বিভিন্ন ধরনের ভর্তা, বেগুন ভাজা, হরেক রকমের পিঠাপুলি, মিষ্টান্ন ও দইসহ নানা বাঙালি খাবার। প্রবাস জীবনে এমন আয়োজন অতিথিদের মনে এনে দেয় শেকড়ের টান ও দেশের আবহ।


দিনব্যাপী এই উৎসব প্রাণবন্ত হয়ে ওঠে অতিথিদের উপস্থিতি, হাসি-আড্ডা ও আন্তরিক মিলনমেলায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী বিপ্লব সাহা, শাকিল আহমেদ, জনপ্রিয় সংগীতশিল্পী কামরুজ্জামান বকুলসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।


আয়োজকরা জানান, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতেই এমন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। পুরো অনুষ্ঠানটি পরিণত হয়েছিল প্রবাসী বাংলাদেশিদের এক প্রাণের মিলনমেলায়, যেখানে আনন্দ, সম্প্রীতি ও বাঙালিয়ানার রঙে রঙিন হয়ে ওঠে সবাই।