নিউইয়র্কে ‘বাংলাদেশ ডে প্যারেড ২০২৬’ ঘিরে ব্যাপক প্রস্তুতি — ‘মিট দ্য প্রেস’-এ আয়োজকদের ঐক্যের আহ্বান
- By Progga News Desk --
- 06 May, 2026
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
নিউইয়র্কে আগামী ১৭ মে অনুষ্ঠিতব্য বহুল প্রতীক্ষিত ‘বাংলাদেশ ডে প্যারেড ২০২৬’কে ঘিরে জোর প্রস্তুতি চলছে। এ উপলক্ষে ২ মে জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্ট পার্টি হলে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে আয়োজকরা প্যারেডকে সফল করতে প্রবাসী বাংলাদেশিদের সর্বাত্মক অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে জানানো হয়, এবারের প্যারেড শুধু একটি শোভাযাত্রা নয়—এটি হবে প্রবাসে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য, স্বাধীনতার চেতনা এবং বহুমাত্রিক পরিচয়ের এক মহামিলন। বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বাংলাদেশি সংস্কৃতিকে মূলধারার আমেরিকান সমাজে আরও দৃশ্যমান করার লক্ষ্যে এই আয়োজন করা হচ্ছে।
আয়োজক ও দায়িত্বপ্রাপ্তদের মধ্যে রয়েছেন চিফ অ্যাডভাইজর ড. খন্দকার মাসুদ রহমান, ম্যানেজিং ইভেন্ট পার্টনার এম এম শাহীন, প্যারেড কো-অর্ডিনেটর আব্দুস সোবহান, মেম্বার সেক্রেটারি ফাহাদ সোলাইমান, ইভেন্ট ডে প্রেসিডেন্ট রাসেক মালিক, গিয়াস আহমেদ, মঈন চৌধুরী, চিফ ইভেন্ট কো-অর্ডিনেটর ফেমড রকি, চিফ ম্যানেজিং ডিরেক্টর মিয়া মোহাম্মদ দুলাল, আহসান হাবিব, চিফ কো-অর্ডিনেটর আব্দুল কাদের, ইয়ুথ ডিরেক্টর ফারহান আব্দুর রহমান ও আহাদ হোসেনসহ আরও অনেকে।
অ্যাডভাইজরি প্যানেলে রয়েছেন নাসির খান পল, মোহাম্মদ পিয়ার, ইশতিয়াক এ. রুমি, আবুল ফজল দেদারুল ইসলাম, সারোয়ার চৌধুরী, এএসএম মঈন উদ্দিন পিন্টু, এমডি দিলীপ, বাবু খান, হারুন ভূইয়া, জাহাঙ্গীর সোহরাওয়ার্দী, রফিক আহমেদ, বিপ্লব সাহা, কামরুজ্জামান কামরুল, ইমাম কাজী কাইয়ুম, জেড আলম নোমি, দেওয়ান মনির, মাজেদা উদ্দিন, ডিউক খান, ফারুক হোসেন মজুমদার, ড. বার্নালী হাসান, আমিন খান জাকির, জামিল সারোয়ার জনি, জেড আর চৌধুরী লিটু, শেখ নোমান পলাশ, একেএম রফিকুল ইসলাম ডালিম এবং এবিএম ওসমান গণি।
ভিআইপি মার্শাল ও অন্যান্য দায়িত্বপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সেলিমা আশরাফ, নুরুল আজিম, ড. শাহজাদি পারভীন (সারা), এলিজাবেথ পলকে, মুনমুন হাসিনা। এছাড়া ফ্রিডম ফাইটার ফোরামের গোলাম মোস্তফা খান (মিরাজ), খোরশেদ আনোয়ার বাবলু, শওকত আকবর রিচি, সাইদুর রহমান, মিজানুর চৌধুরী, হুমায়ুন কবির মুরাদসহ অনেকে প্যারেডকে সফল করতে কাজ করছেন।
প্যারেড মার্শাল হিসেবে দায়িত্ব পালন করছেন মুকিত চৌধুরী, ফারুক হোসেন, ফখরুল আলম, দুলাল বাহাদেও, অনুবা শাহীন, শাহ্ জে চৌধুরী, শাকিল মিয়া, মোহাম্মদ জে মোল্লা, নুর আমিন, এম সাজ্জাদ রহমান খান ও ফাতেমা প্রিসিলা।
এছাড়া কো-কনভেনর, কো-চেয়ার, জয়েন্ট মেম্বার সেক্রেটারি, মিডিয়া, স্টেজ, কালচারাল, সিকিউরিটি ও ফুড অ্যান্ড বেভারেজসহ বিভিন্ন উপকমিটির সদস্যরা নিজ নিজ দায়িত্বে সক্রিয়ভাবে কাজ করছেন।
মতবিনিময় সভার প্রশ্নোত্তর পর্বে মেম্বার সেক্রেটারি ফাহাদ সোলাইমান, ইভেন্ট ডে প্রেসিডেন্ট রাসেক মালিক, গিয়াস আহমেদ ও মঈন চৌধুরী প্যারেড সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
তারা জানান, এবারের আয়োজনকে আরও বৃহৎ ও অন্তর্ভুক্তিমূলক করতে নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে—যার মধ্যে রয়েছে সাংস্কৃতিক পরিবেশনা, ঐতিহ্যবাহী পোশাকের প্রদর্শনী, ব্যান্ড ও কমিউনিটি অংশগ্রহণ।
মেম্বার সেক্রেটারি ফাহাদ সোলাইমান সাংবাদিকদের প্রতি বিশেষ সহযোগিতা কামনা করে বলেন, “বাংলাদেশ ডে প্যারেড আমাদের সবার গর্ব। এটি শুধু একটি অনুষ্ঠান নয়, বরং আমাদের পরিচয়, সংস্কৃতি ও ঐক্যের প্রতিচ্ছবি। আমরা চাই এটি প্রবাসে বাংলাদেশের সবচেয়ে বড় সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হোক।”
তিনি আরও বলেন, এই প্যারেডের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি তুলে ধরা হবে এবং বহুজাতিক সমাজে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি আরও সুদৃঢ় হবে।
অনুষ্ঠানে প্যারেডের থিম সং শোনানো হয় এবং সংশ্লিষ্ট সকলকে পরিচয় করিয়ে দেওয়া হয়। শেষে আয়োজকরা সকলের মঙ্গল কামনা করে নৈশভোজের মধ্য দিয়ে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
আয়োজকদের প্রত্যাশা—প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ‘বাংলাদেশ ডে প্যারেড ২০২৬’ নিউইয়র্কে এক অনন্য উৎসবে পরিণত হবে।



















