Logo

ইউএসএ নিউজ    >>   ল্যাবরেটরিয়ানদের মহামিলন ২০২৬: নিউ ইয়র্কে বেলমন্ট লেক স্টেট পার্কে OLsA’র বর্ণাঢ্য পারিবারিক পিকনিকের আয়োজন

ল্যাবরেটরিয়ানদের মহামিলন ২০২৬: নিউ ইয়র্কে বেলমন্ট লেক স্টেট পার্কে OLsA’র বর্ণাঢ্য পারিবারিক পিকনিকের আয়োজন

ল্যাবরেটরিয়ানদের মহামিলন ২০২৬: নিউ ইয়র্কে বেলমন্ট লেক স্টেট পার্কে OLsA’র বর্ণাঢ্য পারিবারিক পিকনিকের আয়োজন

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
ঢাকা গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ওল্ড ল্যাবরেটরিয়ানস অ্যাসোসিয়েশন (OLsA) উদ্যোগে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে “ল্যাবরেটরিয়ানদের মহামিলন ২০২৬” শীর্ষক এক আনন্দঘন পারিবারিক পিকনিক। আগামী শনিবার, ২০ জুন নিউ ইয়র্কের মনোরম Belmont Lake State Park-এ দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান Dhaka Government Laboratory High School দীর্ঘদিন ধরে শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে সুনামের সাথে অবদান রেখে আসছে। বিশেষ করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে এ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বীরত্বপূর্ণ ভূমিকা জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে আছে।
সময়ের ধারাবাহিকতায় এই প্রতিষ্ঠান থেকে শিক্ষালাভ করা হাজারো ল্যাবরেটরিয়ান দেশ-বিদেশে তাদের দক্ষতা, জ্ঞান ও কর্মনিষ্ঠার স্বাক্ষর রেখে চলেছেন। বর্তমানে উত্তর আমেরিকার বিভিন্ন অঞ্চলে প্রায় এক হাজারেরও বেশি প্রাক্তন শিক্ষার্থী বসবাস করছেন, যারা OLsA’র মাধ্যমে পারস্পরিক যোগাযোগ ও কমিউনিটি বন্ধন সুদৃঢ় করে যাচ্ছেন।
এই পিকনিককে ঘিরে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আয়োজকরা জানান, এটি শুধু একটি বিনোদনমূলক অনুষ্ঠান নয়—বরং পুরনো বন্ধুদের সাথে পুনর্মিলন, নতুন প্রজন্মের সাথে পরিচয় এবং প্রিয় প্রতিষ্ঠানের গৌরবময় ঐতিহ্যকে একসাথে উদযাপনের এক অনন্য সুযোগ।
সকল ল্যাবরেটরিয়ান এবং তাদের পরিবারবর্গকে এই মিলনমেলায় অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পরিবেশে খাবার, আড্ডা, স্মৃতিচারণ ও নানা আয়োজনে দিনটি হয়ে উঠবে প্রাণবন্ত ও স্মরণীয়—এমনটাই প্রত্যাশা আয়োজকদের।