Logo

ইউএসএ নিউজ    >>   প্রবাসী সমাজে শোকের ছায়া: যুক্তরাজ্যে আব্দুল মোকলিসের ইন্তেকালে ‘দেশবন্ধু’ রেমিট্যান্স যোদ্ধা সংসদের গভীর শোক

প্রবাসী সমাজে শোকের ছায়া: যুক্তরাজ্যে আব্দুল মোকলিসের ইন্তেকালে ‘দেশবন্ধু’ রেমিট্যান্স যোদ্ধা সংসদের গভীর শোক

প্রবাসী সমাজে শোকের ছায়া: যুক্তরাজ্যে আব্দুল মোকলিসের ইন্তেকালে ‘দেশবন্ধু’ রেমিট্যান্স যোদ্ধা সংসদের গভীর শোক

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
যুক্তরাজ্যের নিউক্যাসেল ও নর্থইস্ট প্রবাসী সিলেটের জালালপুর গ্রামের কৃতী সন্তান আব্দুল মোকলিসের মৃত্যুতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া। গত শনিবার (২৫ এপ্রিল ২০২৬) সন্ধ্যা ৭টায় তিনি ইন্তেকাল করেন।
মরহুমের নামাজে জানাজা শেষে স্থানীয় ওয়েস্ট রোড সেমেটারিতে তাকে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে “দেশবন্ধু” রেমিট্যান্স যোদ্ধা সংসদের আহ্বায়ক অ্যাডভোকেট এএনএম ঈসা (লন্ডন) এবং সদস্য সচিব এমএ রউফ (কাতার) সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, আব্দুল মোকলিসের মৃত্যুতে প্রবাসী বাংলাদেশি সমাজ একজন সম্মানিত ও নিবেদিতপ্রাণ ব্যক্তিত্বকে হারালো। তাঁর অবদান ও স্মৃতি দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।
নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন—আল্লাহ (সুবহানাহু ওয়া তা’আলা) যেন তাঁর সকল গুনাহ মাফ করে দেন, কবরকে প্রশস্ত করেন এবং তাঁকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ও শক্তি দানের জন্য প্রার্থনা করা হয়।
এছাড়াও দেশ ও প্রবাসে অবস্থানরত সকলের কাছে মরহুমের জন্য দোয়ার আহ্বান জানানো হয়েছে।
অন্যদিকে, দেশবন্ধু রেমিট্যান্স যোদ্ধা সংসদ, নিউক্যাসেল (যুক্তরাজ্য) শাখার সভাপতি কাপ্তান মিয়া এবং সাধারণ সম্পাদক কবির আহমেদ মাসুমও পৃথক শোকবার্তায় গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
সূত্র: হাকিকুল ইসলাম খোকন।