Logo

ইউএসএ নিউজ    >>   নিউইয়র্কে এবিসিএসসিও’র জমকালো বর্ষবরণ—“রঙে রাগে বৈশাখ” ১৪৩৩-এ নতুন কমিটির আত্মপ্রকাশ

নিউইয়র্কে এবিসিএসসিও’র জমকালো বর্ষবরণ—“রঙে রাগে বৈশাখ” ১৪৩৩-এ নতুন কমিটির আত্মপ্রকাশ

নিউইয়র্কে এবিসিএসসিও’র জমকালো বর্ষবরণ—“রঙে রাগে বৈশাখ” ১৪৩৩-এ নতুন কমিটির আত্মপ্রকাশ

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
প্রবাসে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে ঘিরে নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য ও আনন্দঘন আয়োজন—আমেরিকান-বাংলাদেশি সিভিল সার্ভিস কালচারাল অর্গানাইজেশন (ABCSCO) আয়োজিত “রঙে রাগে বৈশাখ” ১৪৩৩। একইসঙ্গে এ আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটির নতুন কার্যনির্বাহী কমিটির আত্মপ্রকাশ ঘটে। গত ১৮ এপ্রিল ২০২৬ তারিখে জ্যামাইকা এভিনিউর আল আকসা পার্টি হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানটি ছিল বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও চেতনাকে ধারণ করে সাজানো এক প্রাণবন্ত মিলনমেলা। দিনব্যাপী এ আয়োজনে ছিল সংগীত, নৃত্য, কবিতা আবৃত্তি এবং বৈশাখী উৎসবের নানা অনুষঙ্গ। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।

অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও আয়োজকরা বলেন, প্রবাসে এ ধরনের আয়োজন শুধু বিনোদন নয়, বরং নতুন প্রজন্মের মাঝে বাঙালি সংস্কৃতি ও শিকড়ের সঙ্গে পরিচয় ও সংযোগ দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা ভবিষ্যতেও এ ধরনের সাংস্কৃতিক কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।


এ আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল এবিসিএসসিও’র নতুন কার্যনির্বাহী কমিটির আনুষ্ঠানিক ঘোষণা। নবগঠিত কমিটির নেতৃত্বে রয়েছেন—President Zahangir Ahmed, Executive Vice President Ibrahim Barobhuiya, General Secretary Anower Parvez, Finance Secretary A.K.M Haque, Literature & Cultural Secretary Manzur Kader, Organizing Secretary Md Shafiqul Islam, Media & Communication Secretary Jobaeir Ahamed, IT & Digital Affairs Secretary Abuhana Kamal, Office Secretary Mokarram Ullah Chowdhury।


এছাড়াও Executive Member, Finance পদে রয়েছেন Mosadek Ul Alom, Sheikh Shariar, Md Abdul Kader; Executive Member, Literature & Cultural পদে Parijat Das, Md Sohanoor Rahman, Mst Ria Hossain; Executive Member, Organizing পদে Protap Sarkar, Syeda Ahmed, Aktar Hossain; Executive Member, Media & Communication পদে Rifat Kabir, Nizam Uddin, Parimal Talukder, Shirin Sultana; Executive Member, IT & Digital Affairs পদে Md Mahfuzul Hoq, Tanzila Chowdhury, Nafis Khan, Saifur Rana; এবং Executive Member, Office পদে Tapan Debnath দায়িত্ব পালন করবেন।
“রঙে রাগে বৈশাখ” ১৪৩৩ আয়োজনটি প্রবাসী বাংলাদেশিদের মাঝে ব্যাপক সাড়া ফেলে এবং এক অনন্য সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হয়, যেখানে নববর্ষের আনন্দের সঙ্গে যুক্ত হয় নতুন নেতৃত্বের অঙ্গীকার ও সম্ভাবনার প্রত্যাশা।