শঙ্কা-ভয়কে জয় করে নিউইয়র্কে বর্ণাঢ্য বর্ষবরণ ও মঙ্গল শোভাযাত্রা — প্রবাসে ঐক্য, সংস্কৃতি ও ঐতিহ্যের মহামিলন
প্রজ্ঞা নিউজ ডেস্ক :
“শঙ্কা ও ভয়, বৈশাখ করবে জয়”—এই শ্লোগানকে সামনে রেখে গত ১৪ এপ্রিল ২০২৬, মঙ্গলবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসে সম্মিলিত বর্ষবরণ ও মঙ্গল শোভাযাত্রা উদযাপন পর্ষদের আয়োজনে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ ও ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী যুক্তরাষ্ট্র সংসদের শিল্পীরা বাংলাদেশের জাতীয় সংগীত এবং শিশু শিল্পী পূর্ণাত্তম সাহা পূর্ণা যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করেন। এরপর সদস্য সচিব মুজাহিদ আনসারী শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এবং আহ্বায়ক সৈয়দ মোহাম্মদউল্লাহ আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠান উপ-পর্ষদের সদস্য সচিব স্বাধীন মজুমদার শোভাযাত্রার ঘোষণা পাঠ করেন।
বাংলা নববর্ষ ও মঙ্গল শোভাযাত্রা বাঙালির হাজার বছরের ঐতিহ্যের প্রতীক—অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয়গান। রঙিন মুখোশ, লোকজ শিল্প ও প্রতীকী উপস্থাপনার মাধ্যমে এই শোভাযাত্রা বাঙালির অসাম্প্রদায়িক চেতনা, মানবিক মূল্যবোধ ও ঐক্যের বার্তা বহন করে। প্রবাসে এই আয়োজন নতুন প্রজন্মকে শিকড়ের সাথে যুক্ত রাখে এবং বাংলাদেশি সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরে।
জ্যাকসন হাইটসের রাস্তাজুড়ে হাজারো মানুষের অংশগ্রহণে বিকেল ৬ টায় বের হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। ঢাক-ঢোল, ব্যানার, ফেস্টুন ও বর্ণিল সাজে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। বিভিন্ন সংগঠনের পরিবেশনায় ছিল গান, কবিতা আবৃত্তি, নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনা। দুপুর ১টা থেকে পরিবেশন করা হয় পান্তা-ইলিশ, বিভিন্ন ভর্তা ও জিলাপি।
এছাড়া অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন কথা সাহিত্যিক ছড়াকার ডক্টর ধনন্জয় সাহা , আওয়ামীলীগ নেতা ডক্টর প্রদীপ কর, সাংস্কৃতিক কর্মী জুলি কর , ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট লিডার দিলীপ নাথ, সংগঠক দিপা নাথ , বিশিষ্ট সমাজসেবক সাংস্কৃতিক সংগঠক ও কমিউনিটির লিডার ফাহাদ সোলাইমান, কমিউনিটির নেতা প্রিয় তোষ দে , বাংলাদেশি-আমেরিকান অ্যাসোসিয়েশন এ্যাট নাইচার সাধারণ সম্পাদক সৈয়দ মিজানুর রহমান , ইন্জিনিয়ার রনজিৎ রায়, কমিউনিটির নেতা ও কলামিস্ট শাহ জে চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা বিজয় সাহা সহ বিশিষ্টজন ।
অনুষ্ঠান সফল করতে উপদেষ্টা বেলাল বেগ, রথীন্দ্রনাথ রায়, মুহাম্মদ ফজলুর রহমান, সউদ চৌধুরী, খোরশেদুল ইসলাম, গোলাম মোস্তফা খান মিরাজ, সুব্রত বিশ্বাস, জীবন চৌধুরী, মাহবুবর রহমান; আহ্বায়ক সৈয়দ মোহাম্মদউল্লাহ; যুগ্ম আহ্বায়ক শামসুল আলম বকুল, সাগর লোহনী, কাজল মাহমুদ; সদস্য সচিব মুজাহিদ আনসারী; যুগ্ম সদস্য সচিব সঞ্জীবন কুমার, গোপাল স্যানাল, শাহরিয়ার সালাম; প্রধান ব্যবস্থাপক রাশেদ আহম্মেদ; ব্যবস্থাপক আলপনা গুহ, বাংলাদেশি-আমেরিকান অ্যাসোসিয়েশন এ্যাট নাইচার সাধারণ সম্পাদক সৈয়দ মিজানুর রহমান , রাজীব আহসান, আব্দুল হামিদ, দীলিপ মোদকসহ সকল সদস্যবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
এছাড়াও অর্থ, অনুষ্ঠান, আপ্যায়ন, প্রচার-প্রকাশনা ও শোভাযাত্রা উপ-পর্ষদের আহ্বায়ক, সদস্য সচিব ও সদস্যরা সম্মিলিতভাবে দায়িত্ব পালন করে পুরো আয়োজনকে সফল করে তোলেন—যাদের মধ্যে ছিলেন জাকির হোসেন বাচ্চু, নিখিল কুমার মন্ডল, শাহ জে চৌধুরী, আবুল হোসেন, বিপুল কে. সাহা, সাবিনা হাই উর্বি, স্বাধীন মজুমদার, সুশীল সিনহা, মিলন কুমার রায়, সুলেখা পাল, প্রতিমা সরকার, গণেশ কীর্তনীয়া, মুনমুন সাহা, ফাহমিদা চৌধুরী লুনা, প্রশান্ত সরকার, পুষ্পেন গোয়ালা, সুমন আহমেদ, উত্তম সাহা, পলাশ ঘোষ, হিরো চৌধুরী,
তুহিন মাহফুজ সদস্য অর্ঘ্য সারথী শিকদার, আশীষ রায়, আসলাম আহমেদ খান, আল আমিন বাবু, আলী আহসান কিবরিয়া অনু, আহসান আলী ভূইয়া, আবু সাইদ চৌধুরী কুটি, আব্দুল ওয়াহেদ, আহসান হাবিব ভূইয়া, ইব্রাহিম খলিল বারো ভূঁইয়া রিজু, উৎপল চৌধুরী, এএফএম আফতাবুজ্জামান, এম.এ মতিন মিঠু, ওবায়দুল্লাহ মামুন, ওয়াহেদুজ্জামান লিটন, কাবেরী দাশ, কামাল হোসেন মিঠু, ক্লারা রোজারিও, কানু দত্ত, কল্লোল দাশ, গোলাম হোসেন কুটি, গোপন সাহা, জলি কর, জাকির আহমেদ রনি, জায়েদুল মুহিত খান, জ্যোতির্ময় দত্ত নিসু, ডা. রুমা,
ডালিয়া চৌধুরী, তপন মোদক, নুরুল আমিন বাবু, ডা. প্রতাপ দাশ, প্যাট্রিক রোজারিও, ফরিদা ইয়াসমিন, ফারুক হোসাইন, বদিউজ্জামান খান দুলাল, বিজয় সাহা, ভিক্টর ইলাহী লিয়াকত, মো. আবুল কাশেম, মো. আব্দুল হামিদ, মনিকা রায়, মিজানুর রহমান মিজান, মিথান দেব, মিনা ইসলাম, মীর নিজামূল হক, মোশাররফ হোসেন, মিলন কুমার রায়, মুন্সী আহাদুজ্জামান, লাভলু আনসার, সবিতা দাশ সুত্রধর, সুতিপা মন্ডল, সুরাইয়া আকতার লাকি, সুরিত বড়ুয়া, রেজা রহমান, শফিউদ্দিন তালুকদার, শরাফ সরকার, শাহ্ জে. চৌধুরী, শক্তি ডি. কস্তা, শ্যামল চন্দ্র কর, শিশির শিল, সুকান্ত হরে। সুশীল সিনহা, হুমায়ুন কবীর ঢালী, হুসনে আরা বেগম, হাফিজুল হক। প্রমুখ।
এছাড়া অনুপ ড্যান্স একাডেমী, আনন্দধ্বনী নিউইয়র্ক, আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাব, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী যুক্তরাষ্ট্র সংসদ ও জ্যামাইকা শাখা, একুশে চেতনা পরিষদ, গাইবান্ধা সোসাইটি অব আমেরিকা, গ্রীণ টাচ, ডায়াস্পোরা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই নর্থ আমেরিকা, তারার আলো ইউএসএ, প্রকৃতি, প্রগ্রেসিভ ফোরাম, পন্ডিত কৃষাণ মহারাজ তাল তরঙ্গ ইনস্টিটিউট, বহ্নিশিখা সঙ্গীত নিকেতন,
বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস (বাফা), বাংলাদেশ ক্লাব যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ইনস্টিটিউট অফ পারফর্মিং আর্টস বিপা , বাংলাদেশী লেডিস ক্লাব, বাংলাদেশ পুলিশ এসোসিয়েশন (এনওয়াইপিডি), বাংলাদেশ লিবারেশন ওয়ার ভেটেরান্স ১৯৭১ ইউএসএ, হবিগঞ্জ বৃন্দাবন কলেজ এলামনাই, ভয়েস অব ওমেন ইমপাওয়ারমেন্ট ইউএসএ, মহিলা পরিষদ যুক্তরাষ্ট্র, মিথান ড্যান্স একাডেমি, রবীন্দ্র একাডেমী ইউএসএ, রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই, লালন পরিষদ, সঙ্গীত পরিষদ ও সাহিত্য একাডেমী নিউইয়র্কসহ অসংখ্য সংগঠনের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রবাসের মাটিতে যেন জেগে ওঠে এক টুকরো বাংলাদেশ—ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির এক অনন্য মিলনমেলা।



















