Logo

ইউএসএ নিউজ    >>   নিউইয়র্ক স্টেট আইনসভায় বাংলাদেশের স্বাধীনতা দিবস স্বীকৃতি: আলবেনীতে প্রবাসীদের গর্বময় উদযাপন রেজুলেশন গৃহীত, করতালিতে মুখর আইনসভা; প্রবাসী বাংলাদেশিদের ঐক্য ও মর্যাদার অনন্য দৃষ্টান্ত

নিউইয়র্ক স্টেট আইনসভায় বাংলাদেশের স্বাধীনতা দিবস স্বীকৃতি: আলবেনীতে প্রবাসীদের গর্বময় উদযাপন রেজুলেশন গৃহীত, করতালিতে মুখর আইনসভা; প্রবাসী বাংলাদেশিদের ঐক্য ও মর্যাদার অনন্য দৃষ্টান্ত

নিউইয়র্ক স্টেট আইনসভায় বাংলাদেশের স্বাধীনতা দিবস স্বীকৃতি: আলবেনীতে প্রবাসীদের গর্বময় উদযাপন রেজুলেশন গৃহীত, করতালিতে মুখর আইনসভা; প্রবাসী বাংলাদেশিদের ঐক্য ও মর্যাদার অনন্য দৃষ্টান্ত

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের New York State Capitol-এ এক ঐতিহাসিক ও গর্বময় আয়োজনের মধ্য দিয়ে প্রবাসী বাংলাদেশিরা উদযাপন করেছেন জাতির এই মহান দিন। মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬) নিউইয়র্ক স্টেটের আইনসভায় বাংলাদেশের স্বাধীনতা দিবসকে স্বীকৃতি দিয়ে একটি বিশেষ রেজুলেশন গৃহীত হয়, যা উপস্থিত সকলের করতালিতে মুখরিত হয়ে ওঠে।
এই রেজুলেশনটি উপস্থাপন করেন Jennifer Rajkumar, যিনি ৮ জন এসেম্বলি সদস্য ও স্টেট সিনেটরের পক্ষে প্রস্তাবটি উত্থাপন করেন। সর্বসম্মতিক্রমে রেজুলেশনটি গৃহীত হওয়ায় এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
রেজুলেশনে স্বাক্ষর করেন এসেম্বলি সদস্য Karines Reyes, Jennifer Rajkumar, David Weprin, Grace Lee, Nader Sayegh এবং স্টেট সিনেটর John Liu ও Nathalia Fernandez।


অনুষ্ঠানে Bangladesh Society Inc.-এর ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান শাহ নেওয়াজ, সভাপতি আতাউর রহমান সেলিম এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর নেতৃত্বে কমিউনিটির বিশিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ প্রায় অর্ধশতাধিক প্রবাসী বাংলাদেশি এই গর্বের আয়োজনে অংশ নেন।


উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন কমিউনিটির পরিচিত ব্যক্তিত্ব শাহ্ জে গ্রুপের সিইও শাহ্ জে চৌধুরী, হোসনেয়ারা চৌধুরী, সাবেক ফুটবলার আবু জুবায়ের দারা, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি বদরুল খান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দীন দেওয়ান, কমিউনিটি বোর্ড মেম্বার আমিন মেহেদি, লায়ন আহসান হাবিব , কাজী মরিয়মসহ আরও অনেকে।
অনুষ্ঠানে Jennifer Rajkumar-এর আন্তরিক আতিথেয়তা ও সহযোগিতার জন্য বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এই আয়োজন শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং প্রবাসে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের মর্যাদা তুলে ধরার এক অনন্য দৃষ্টান্ত।


কমিউনিটি নেতারা আরও উল্লেখ করেন, এমন উদ্যোগ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য, আত্মপরিচয় ও দেশপ্রেমের চেতনাকে আরও শক্তিশালী করে। তারা এই সফল আয়োজনের জন্য Bangladesh Society Inc.-কে আন্তরিক ধন্যবাদ জানান।
সবমিলিয়ে, নিউইয়র্কের আলবেনীতে আয়োজিত এই অনুষ্ঠানটি প্রবাসে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপনের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে—যেখানে ইতিহাস, গর্ব ও প্রবাসী চেতনার এক অপূর্ব মিলন ঘটেছে।