Logo

ইউএসএ নিউজ    >>   যুক্তরাষ্ট্রের কড়া বার্তা: নাগরিকত্বের আশায় ‘বার্থ ট্যুরিজম’ সম্পূর্ণ নিষিদ্ধ

যুক্তরাষ্ট্রের কড়া বার্তা: নাগরিকত্বের আশায় ‘বার্থ ট্যুরিজম’ সম্পূর্ণ নিষিদ্ধ

যুক্তরাষ্ট্রের কড়া বার্তা: নাগরিকত্বের আশায় ‘বার্থ ট্যুরিজম’ সম্পূর্ণ নিষিদ্ধ

প্রজ্ঞা নিউজ ডেস্ক :
নাগরিকত্ব লাভের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে এসে সন্তান জন্ম দেওয়া বা ‘বার্থ ট্যুরিজম’ সম্পূর্ণভাবে অনুমোদিত নয়—এমন কঠোর বার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। বুধবার (১৮ মার্চ) ভিসা-সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দূতাবাস জানায়, বি১/বি২ ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু সীমাবদ্ধতা রয়েছে, যা অমান্য করলে ভিসা বাতিলসহ ভবিষ্যতে ভিসা পাওয়ার ক্ষেত্রেও জটিলতা তৈরি হতে পারে। বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, শুধুমাত্র সন্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিশ্চিত করার উদ্দেশ্যে দেশটিতে গিয়ে সন্তান জন্ম দেওয়া—অর্থাৎ ‘বার্থ ট্যুরিজম’—আইনসম্মত নয়।
এছাড়াও, ওই ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কোনো ধরনের পারিশ্রমিকভিত্তিক কাজ করা, স্থানীয় কোনো প্রতিষ্ঠান বা নিয়োগকর্তার অধীনে চাকরি গ্রহণ, কিংবা ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিট অর্জনের লক্ষ্যে পড়াশোনা করাও কঠোরভাবে নিষিদ্ধ।
দূতাবাসের এই সতর্কবার্তা ভিসা প্রার্থীদের জন্য একটি স্পষ্ট বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে—ভ্রমণ ভিসার শর্ত লঙ্ঘন করলে তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়তে পারে।
সূত্র: হাকিকুল ইসলাম খোকন।