Logo

ইউএসএ নিউজ    >>   নিউইয়র্কে চট্টগ্রাম সমিতির ঐতিহাসিক দুই পর্বের ইফতার মাহফিল—ঐক্য, সম্প্রীতি ও অংশগ্রহণে অনন্য আয়োজন

নিউইয়র্কে চট্টগ্রাম সমিতির ঐতিহাসিক দুই পর্বের ইফতার মাহফিল—ঐক্য, সম্প্রীতি ও অংশগ্রহণে অনন্য আয়োজন

নিউইয়র্কে চট্টগ্রাম সমিতির ঐতিহাসিক দুই পর্বের ইফতার মাহফিল—ঐক্য, সম্প্রীতি ও অংশগ্রহণে অনন্য আয়োজন

প্রজ্ঞা নিউজ ডেস্ক : 
সবার জন্য গ্রহণযোগ্য এবং নিরাপদ চট্টগ্রাম সমিতি”—এই প্রত্যয়কে সামনে রেখে Chittagong Association of North America Inc. (চিটাগাং এসোসিয়েশন অফ নর্থ আমেরিকা ইনক) সফলভাবে সম্পন্ন করেছে তাদের দ্বিতীয় ইফতার মাহফিল। এবারের আয়োজন ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ সমিতির ইতিহাসে প্রথমবারের মতো দুই পর্বে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রথম পর্ব অনুষ্ঠিত হয় গত ২৭ ফেব্রুয়ারি, শুক্রবার কুইন্সের জ্যামাইকার ইকরা পার্টি সেন্টারে। দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয় ৮ মার্চ, রবিবার ব্রুকলিনস্থ চট্টগ্রামবাসীর প্রাণকেন্দ্র “চট্টগ্রাম ভবন”-এ। বর্তমান তাহের-আরিফ প্যানেলের নির্বাচিত কমিটির প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়।


বিপুল সংখ্যক চট্টগ্রামবাসী ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে পুরো আয়োজনটি যেন নিউইয়র্কে এক খণ্ড চট্টগ্রামে পরিণত হয়। মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থার কারণে তাদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ইফতার, মিলাদ মাহফিল এবং বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোহাম্মদ আবু তাহের এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান ও দুইবারের সাবেক সভাপতি মোহাম্মদ হানিফ, সাবেক সভাপতি ও বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য কাজী শাখাওয়াত হোসেন আজম, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলহাজ শামসুল আলম চৌধুরী, প্রধান উপদেষ্টা মোহাম্মদ সেলিম, কো-চেয়ারম্যান কামাল হোসেন মিঠু, ট্রাস্টি সদস্য সাইয়ীদ মোর্শেদ রিজভী চৌধুরীসহ উপদেষ্টাবৃন্দ সারওয়ার হোসেন, মোহাম্মদ দিদারুল আলম, মোহাম্মদ জামালুদ্দিন চৌধুরী, মতিউর রহমান চৌধুরী এবং মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ মোহাম্মদ আমিনুল ইসলাম আমিন, গণমাধ্যম ব্যক্তিত্ব লাবলু আনসার, সাবেক নেতৃবৃন্দ ও সংগঠকরা, যাদের সম্মিলিত উপস্থিতি অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।


বর্তমান কমিটির কর্মকর্তাদের মধ্যেও ছিলেন হাজী টি আলম, মোহাম্মদ কলিমুল্লাহ, মোহাম্মদ শফিকুল আলম, মোহাম্মদ নুরুল আমিন, তানিম মহসিন, মোহাম্মদ আক্তার হোসেন, মোহাম্মদ ঈসা, মাষ্টার নাছির উদ্দিন ও মোহাম্মদ মহিম উদ্দিনসহ অনেকে।
সমগ্র আয়োজনটি চট্টগ্রামবাসীর ঐক্য, ভ্রাতৃত্ববোধ এবং প্রবাসে সাংগঠনিক শক্তিকে আরও সুদৃঢ় করার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।