Logo

ইউএসএ নিউজ    >>   নিউইয়র্কে জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের ২০তম ইফতার ডিনার অনুষ্ঠিত

নিউইয়র্কে জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের ২০তম ইফতার ডিনার অনুষ্ঠিত

নিউইয়র্কে জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের ২০তম ইফতার ডিনার অনুষ্ঠিত

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
নিউইয়র্কের জ্যাকসন হাইটসে জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন অব নিউইয়র্ক (JBBA)-এর উদ্যোগে ২০তম বার্ষিক ইফতার ডিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হলে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে নিউইয়র্ক সিটি কম্পট্রোলার মার্ক লেভিনের কো-স্পনসরশিপে এ আয়োজন অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান শাহ এম নওয়াজ এবং অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব ফাহাদ সোলায়মান । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক সিটি কম্পট্রোলার মার্ক লেভিন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ম্যান ও সিনেটর প্রার্থী স্টিভেন রাগা এবং অ্যাসেম্বলি ম্যান শেখর কৃষ্ণান ।


অনুষ্ঠানে সংগঠনের সদস্য ও নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য সচিব গিয়াস আহমেদ, কনভেনর আবুল ফজল দেদারুল ইসলাম, কো-কনভেনর মোল্লা এম এ মাসুদ, মোহাম্মদ হাসান জিলানী, আতিকুল ইসলাম জাকির, ইঞ্জিনিয়ার হাসান, আবদুল আলিম। প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন মঈন চৌধুরী।


এছাড়াও কো-চেয়ারম্যান হিসেবে উপস্থিত ছিলেন পিয়ার মোহাম্মদ, আসেফ বারী টুটুল, হারুন ভূঁইয়া, সেলিম হারুন, রাশেদ আহমেদ, হোসেন রানা ও আবু নোমান শাকিল। এছাড়াও অনুষ্ঠানে প্রধান সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন তারেক হাসান খান, মনসুর খান, জেড আলম নোমী, বিপ্লব সাহা, মাহমুদ হোসেন বাদশা ও মাজেদা উদ্দিন।


প্রধান ইভেন্ট কো-অর্ডিনেটর হিসেবে ছিলেন কামরুজ্জামান কামরুল ,  বাবু খান, জেড আর চৌধুরী লেটু, মোফিজুর রহমান, মাসুদ রানা তপন, ফেমদ রকি ও ফয়সাল আজিজ।


অনুষ্ঠানের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন এস. কিউ. আলম, ড. বার্নালী হাসান, আফতাব জনি, শেখ সায়েম, শাহ চিশতী, মহসিন ননী, মিসেস মান্নান, আমিন ম্যাক ও মোহাম্মদ এম আবেদ।
অনুষ্ঠানে বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রোজা মানুষের আত্মশুদ্ধি, সংযম ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার শিক্ষা দেয়। তারা সমাজের কল্যাণে একসাথে কাজ করার আহ্বান জানান এবং কমিউনিটির ঐক্য, সম্প্রীতি ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সবশেষে সংগঠনের সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান উপস্থিত সকল অতিথি, কমিউনিটি নেতৃবৃন্দ ও অংশগ্রহণকারীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। ইফতারের মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।