Logo

ইউএসএ নিউজ    >>   জ্যাকসন হাইটসে গ্রামবাংলার স্বাদ নিয়ে যাত্রা শুরু ‘বেবি ক্যাফে’: ফ্রেশ ইলিশ ভাজা ও ঘরোয়া বাঙালি খাবারের প্রতিশ্রুতি

জ্যাকসন হাইটসে গ্রামবাংলার স্বাদ নিয়ে যাত্রা শুরু ‘বেবি ক্যাফে’: ফ্রেশ ইলিশ ভাজা ও ঘরোয়া বাঙালি খাবারের প্রতিশ্রুতি

জ্যাকসন হাইটসে গ্রামবাংলার স্বাদ নিয়ে যাত্রা শুরু ‘বেবি ক্যাফে’: ফ্রেশ ইলিশ ভাজা ও ঘরোয়া বাঙালি খাবারের প্রতিশ্রুতি

প্রজ্ঞা নিউজ ডেস্ক :
নিউইয়র্কের জ্যাকসন হাইটসে গ্রামবাংলার ঐতিহ্যবাহী স্বাদ ও ঘরোয়া রান্নার আমেজ নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল নতুন রেস্টুরেন্ট ‘বেবি ক্যাফে’। শনিবার (৭ মার্চ ২০২৬) রাত ১০টায় জ্যাকসন হাইটসের ৭৫ স্ট্রিট ও ৩৭ এভিনিউয়ে বিশিষ্টজনদের উপস্থিতিতে ফিতা কেটে রেস্টুরেন্টটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অতিথিরা নতুন এ উদ্যোগকে স্বাগত জানান এবং প্রবাসে বাঙালির ঘরোয়া খাবারের স্বাদ ছড়িয়ে দিতে এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।
রেস্টুরেন্টটির মালিক রাসেল শিবলী জানান, বেবি ক্যাফের মূল লক্ষ্য হলো নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশিদের কাছে গ্রামবাংলার ঘরোয়া রান্নার স্বাদ পৌঁছে দেওয়া। তিনি বলেন, দিনে বেবি ক্যাফেতে চা, কফি, ফুচকা, ঝাল মুড়ি, বিরিয়ানি সহ নানা ধরনের জনপ্রিয় খাবার পরিবেশন করা হবে। আর রাতের খাবারে থাকবে বাঙালির প্রিয় ঘরোয়া মেন্যু—ফ্রেশ ইলিশ মাছের ভাজা, ডাল, বিভিন্ন ধরনের ভর্তা, বেগুন ভাজা সহ সুস্বাদু ও স্বাস্থ্যসম্মত খাবার।


তিনি আরও বলেন, “প্রজ্ঞা নিউজের মাধ্যমে আমি সকলকে আমন্ত্রণ জানাচ্ছি—আপনারা আমাদের বেবি ক্যাফেতে আসুন। আমরা আমাদের সম্মানিত কাস্টমারদের সর্বোচ্চ সম্মান দিয়ে উন্নতমানের খাবার পরিবেশন এবং খাবারের মূল্য সঠিকভাবে নির্ধারণের ব্যাপারে সবসময় সচেষ্ট থাকব। আপনাদের সহযোগিতা ও দোয়াই আমাদের এগিয়ে যাওয়ার মূল শক্তি।”
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত কমিউনিটি নেতা কাজল মাহমুদ বলেন, “বেবি ক্যাফে আজ উদ্বোধন হলেও এর মালিক রাসেল শিবলীকে আমি দীর্ঘদিন ধরে চিনি। তার মধ্যে সবসময় ভালো কিছু করার আন্তরিক চেষ্টা রয়েছে। আমি বিশ্বাস করি, তার এই উদ্যোগ নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশিদের কাছে ভিন্নধর্মী খাবারের স্বাদ পৌঁছে দিতে পারবে এবং গ্রামবাংলার সংস্কৃতির সঙ্গে প্রবাসী বাঙালিদের এক ধরনের আবেগঘন সংযোগ তৈরি করবে।”

বেবি ক্যাফের মালিক রাসেল শিবলী ।

তিনি আরও বলেন, সবার সহযোগিতা ও সমর্থন পেলে বেবি ক্যাফে অচিরেই নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির একটি জনপ্রিয় মিলনকেন্দ্রে পরিণত হবে।
নতুন এ রেস্টুরেন্ট ঘিরে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির মধ্যে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা গেছে। উদ্যোক্তারা আশা করছেন, গ্রামবাংলার ঐতিহ্যবাহী স্বাদ ও আন্তরিক সেবার মাধ্যমে বেবি ক্যাফে খুব দ্রুতই জ্যাকসন হাইটসের পরিচিত একটি খাবারের ঠিকানায় পরিণত হবে।