নিউইয়র্কে ‘দ্যা ভয়েস অব ওম্যান এমপাওয়ারমেন্ট’-এর ইফতার, দোয়া মাহফিল ও আন্তর্জাতিক নারী দিবস পালন ১১ মার্চ
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
নারীর ক্ষমতায়নের প্ল্যাটফর্ম দ্যা ভয়েস অব ওম্যান এমপাওয়ারমেন্ট (The Voice of Woman Empowerment)-এর উদ্যোগে একটি ইফতার ও দোয়া মাহফিল এবং আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আগামী বুধবার, ১১ মার্চ ২০২৬।
এই ইফতার অনুষ্ঠানটি নিউইয়র্কের জ্যাকসন হাইটসের বাঙালি কমিউনিটির পরিচিত রেস্টুরেন্ট সানাই পার্টি হল (Sanai Party Hall)-এ আয়োজিত হবে। এর ঠিকানা: ৩৭-৪৩ ৭৪ স্ট্রিট, জ্যাকসন হাইটস, নিউইয়র্ক, এনওয়াই ১১৩৭২।
সংগঠনের পক্ষ থেকে নিউইয়র্কের বাঙালি ও মুসলিম কমিউনিটির সদস্যবৃন্দ, নারী নেত্রী, সমর্থক এবং শুভানুধ্যায়ীদের অনুষ্ঠানে সাদর আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানে ইফতারের পর দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে এবং আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীর ক্ষমতায়ন, সমাজসেবা ও কমিউনিটি উন্নয়নের জন্য বিশেষ প্রার্থনা করা হবে।
উল্লেখ্য, দ্যা ভয়েস অব ওম্যান এমপাওয়ারমেন্ট একটি নিউইয়র্কভিত্তিক সংগঠন, যা নারীদের অধিকার, শিক্ষা, নেতৃত্ব ও সামাজিক ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এর আগে সংগঠনটি বিভিন্ন কমিউনিটি ইভেন্ট ও অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করে প্রশংসা অর্জন করেছে।
অনুষ্ঠানটি সফল করতে সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সংগঠনের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। সূত্র: হাকিকুল ইসলাম খোকন।


















