Logo

ইউএসএ নিউজ    >>   ইরানের পক্ষে স্লোগান দেওয়ায় ক্যাপিটল হিলে গ্রিন পার্টির সিনেট প্রার্থীর হাত ভাঙল

ইরানের পক্ষে স্লোগান দেওয়ায় ক্যাপিটল হিলে গ্রিন পার্টির সিনেট প্রার্থীর হাত ভাঙল

ইরানের পক্ষে স্লোগান দেওয়ায় ক্যাপিটল হিলে গ্রিন পার্টির সিনেট প্রার্থীর হাত ভাঙল

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে সিনেটের একটি শুনানি চলাকালে নর্থ ক্যারোলাইনার সিনেট নির্বাচনের গ্রিন পার্টির প্রার্থী এবং সাবেক মেরিন সদস্য ব্রায়ান ম্যাকগিনিসের ডান হাত ভেঙে যায়। এ ঘটনা ঘটে, যখন তিনি হঠাৎ ইরানের পক্ষে স্লোগান দিতে শুরু করেন।

৪ মার্চ (বুধবার) সিনেট আর্মড সার্ভিসেস সাব-কমিটির শুনানির সময় সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা সাক্ষ্য দিচ্ছিলেন। এ সময় ম্যাকগিনিস ঘোষণা করেন, ইসরাইল এই যুদ্ধের জন্য দায়ী।

ম্যাকগিনিসকে কক্ষ থেকে বের করার জন্য তিনজন পুলিশ কর্মকর্তা এবং মন্টানার রিপাবলিকান সিনেটর টিম শিহি ধস্তাধস্তিতে জড়ান। ধস্তাধস্তির সময় ভিডিওতে দেখা যায়, ম্যাকগিনিসের ডান হাত ভেঙে যায় এবং তিনি গুরুতর আহত হন। সহকর্মীরা আতঙ্কিত হয়ে চিৎকার করতে থাকেন। পরে ম্যাকগিনিস জানান, তার বাম হাতেও গুরুতর আঘাত লেগেছে।

রিপাবলিকান সিনেটর শিহি জানিয়েছেন, তিনি পরিস্থিতি শান্ত করতে এগিয়ে গিয়েছিলেন। ক্যাপিটল পুলিশ বলেছে, ম্যাকগিনিস কর্মকর্তাদের ওপর চড়াও হয়েছিলেন এবং সহিংসভাবে বাধা দিয়েছিলেন। তার বিরুদ্ধে আক্রমণ, বেআইনিভাবে বিক্ষোভ প্রদর্শন এবং কাজের বাধা দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে নিরাপত্তা ও সিনেটের শুনানির পরিবেশের বিষয়ে সর্তকতা জারি হয়েছে। সূত্র: হাকিকুল ইসলাম খোকন