Logo

ইউএসএ নিউজ    >>   Old Laboratorians Students Association North America-এর ইফতার ও পুনর্মিলনী ২০২৬ অনুষ্ঠিত: হিকসভিলে ১৪০ ল্যাবরেটরিয়ানের অংশগ্রহণে ঐক্য ও ভ্রাতৃত্বের মিলনমেলা

Old Laboratorians Students Association North America-এর ইফতার ও পুনর্মিলনী ২০২৬ অনুষ্ঠিত: হিকসভিলে ১৪০ ল্যাবরেটরিয়ানের অংশগ্রহণে ঐক্য ও ভ্রাতৃত্বের মিলনমেলা

Old Laboratorians Students Association North America-এর ইফতার ও পুনর্মিলনী ২০২৬ অনুষ্ঠিত: হিকসভিলে ১৪০ ল্যাবরেটরিয়ানের অংশগ্রহণে ঐক্য ও ভ্রাতৃত্বের মিলনমেলা

প্রজ্ঞা নিউজ ডেস্ক : 
রমজান মাস উপলক্ষে Old Laboratorians Students Association North America (OLsA NA) আয়োজিত ইফতার ও পুনর্মিলনী ২০২৬ নিউইয়র্কের Hicksville-এ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। প্রায় এক মাসের প্রস্তুতির পর অনুষ্ঠিত এই আয়োজনে প্রায় ১৪০ জন ল্যাবরেটরিয়ান ও তাঁদের পরিবার অংশগ্রহণ করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শুরুতে অংশগ্রহণ নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকলেও শেষ পর্যন্ত প্রত্যাশার চেয়ে অনেক বেশি সাড়া পাওয়া যায়। অনুষ্ঠানের সফল বাস্তবায়নে খোরশেদ (ল্যাব ৮০), জামান (ল্যাব ৮৭), রাসেল (ল্যাব ৯৬), গাজী (ল্যাব ৯৮), মেহরাজ (ল্যাব ০০), ফারহান (ল্যাব ০৩) এবং ডা. আজিজ (ল্যাব ৮৩) সমন্বিতভাবে কাজ করেন। বিশেষ করে শেষ সাত দিনের নিবিড় প্রস্তুতি ও অংশগ্রহণকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিকেল পাঁচটার মধ্যেই ভেন্যু পূর্ণ হয়ে যায়। উদ্বোধনী পর্বে সামিউল, জাহিদ, খোরশেদ, জামান, রাসেল, গাজী, ফারহান ও ডা. আজিজ উপস্থিত থেকে অতিথিদের স্বাগত জানান। বিকেল ৫টা ৪৫ মিনিটে সম্মিলিতভাবে ইফতার সম্পন্ন করা হয় এবং পরে মাগরিবের নামাজ আদায় করা হয়।
ইফতারে বিশেষ প্ল্যাটারের পাশাপাশি হালিম, মৌসুমি ফল, পায়েস, আম্বালা স্টাইল স্পঞ্জ মিষ্টি, কেক, আইসক্রিম ও চা পরিবেশন করা হয়। সিনিয়র ও জুনিয়র ল্যাবরেটরিয়ানরা পরিবার-পরিজন নিয়ে আনন্দঘন সময় কাটান।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল সামিউল (ল্যাব ৬৮)-এর জন্মদিন উদযাপন। তাঁকে ও তাঁর সহধর্মিণীকে মঞ্চে আমন্ত্রণ জানিয়ে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়। উপস্থিত সবাই তাঁদের শুভেচ্ছা জানান।
রাতের খাবারের পর ব্যাচভিত্তিক পরিচয় পর্ব ও গ্রুপ ছবি তোলার আয়োজন করা হয়। এ সময় ল্যাবরেটরিয়ানদের সহধর্মিণীদের মঞ্চে আমন্ত্রণ জানিয়ে তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। কয়েকজন সহধর্মিণী নিজেদের অভিজ্ঞতা তুলে ধরে এমন একটি আন্তরিক কমিউনিটির অংশ হতে পেরে গর্ব প্রকাশ করেন। অনেকেই ঘর থেকে প্রস্তুতকৃত খাবার নিয়ে এসে অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করেন।
অনুষ্ঠান শেষে আয়োজকরা সকল অংশগ্রহণকারী, OLsA EC-এর সদস্যবৃন্দ এবং অনুদান ও শ্রম দিয়ে সহযোগিতা করা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আয়োজকদের মতে, এই ইফতার ও পুনর্মিলনী প্রবাসে ল্যাবরেটরিয়ানদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।