Logo

ইউএসএ নিউজ    >>   বাংলাদেশ সোসাইটি ইনক্-এর ইফতার অনুষ্ঠিত: বাকি তিন বরোতে আয়োজন সামনে

বাংলাদেশ সোসাইটি ইনক্-এর ইফতার অনুষ্ঠিত: বাকি তিন বরোতে আয়োজন সামনে

বাংলাদেশ সোসাইটি ইনক্-এর ইফতার অনুষ্ঠিত: বাকি তিন বরোতে আয়োজন সামনে

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

Bangladesh Society, Inc.-এর উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল আজ বিকেল ৪টায় জয়া হলে সুষ্ঠু ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিপুল উপস্থিতিতে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ রমজানের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এদিকে, একই ধারাবাহিকতার অংশ হিসেবে নিউইয়র্কের আরও তিন বরোতে ইফতার আয়োজন করা হবে। সময়সূচি নিম্নরূপঃ

ব্রংক্স: ১১ মার্চ, বুধবার – Golden Palace (1451 Unionport Rd, Bronx, NY 10462)

জ্যামাইকা (কুইন্স): ৯ মার্চ, সোমবার – Ikra Party Hall (88-16 175th St, Jamaica, NY 11432)

ব্রুকলিন: ১৩ মার্চ, শুক্রবার – Radhuni Restaurant (483 McDonald Ave, Brooklyn, NY 11218)

আয়োজকরা জানান, রমজানের পবিত্রতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত রাখতে এবং কমিউনিটির বন্ধন আরও সুদৃঢ় করতে এই আয়োজন অব্যাহত থাকবে। সকলকে সপরিবারে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে।

ফটোগ্যালারি দেখুন: