Logo

ইউএসএ নিউজ    >>   নিউইয়র্ক সিটির বিশেষ নির্বাচনে কুইন্সে ডায়ানা মোরেনোর জয়—মামদানির শূন্য আসনে নতুন প্রতিনিধিত্ব

নিউইয়র্ক সিটির বিশেষ নির্বাচনে কুইন্সে ডায়ানা মোরেনোর জয়—মামদানির শূন্য আসনে নতুন প্রতিনিধিত্ব

নিউইয়র্ক সিটির বিশেষ নির্বাচনে কুইন্সে ডায়ানা মোরেনোর জয়—মামদানির শূন্য আসনে নতুন প্রতিনিধিত্ব

প্রজ্ঞা নিউজ ডেস্ক: 
নিউইয়র্ক সিটির ২০২৬ সালের বিশেষ নির্বাচনে ম্যানহাটন ও কুইন্সের তিনটি স্টেট লেজিসলেচার আসনের ফলাফল মঙ্গলবার সন্ধ্যায় চূড়ান্ত হয়। এই নির্বাচনে কুইন্সের ৩৬তম অ্যাসেম্বলি ডিস্ট্রিক্টে ডেমোক্র্যাট প্রার্থী ডায়ানা মোরেনো বিজয়ী হয়েছেন বলে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে।
কুইন্সের এই গুরুত্বপূর্ণ আসনে ডায়ানা মোরেনোর প্রতিদ্বন্দ্বী ছিলেন রানা আবদেলহামিদ, যিনি “Queens for All” পার্টি লাইনে নির্বাচন করেন, এবং মেরি জোবাইদা, যিনি “People First” পার্টি লাইনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

কুইন্সের অ্যাস্টোরিয়ায় নির্বাচনী বিজয় উৎসবে অ্যাসেম্বলি সদস্য–নির্বাচিত ডায়ানা মোরেনোকে পরিচয় করিয়ে দিচ্ছেন মেয়র জোহরান মামদানি।  ছবি: পিটার স্টার্নে / সিটি অ্যান্ড স্টেট।


৩৬তম অ্যাসেম্বলি ডিস্ট্রিক্টের আওতায় পড়ে কুইন্সের পশ্চিম ও মধ্য অ্যাস্টোরিয়া, ডিটমার্স, অ্যাস্টোরিয়া হাইটস এবং উত্তর লং আইল্যান্ড সিটির বিস্তীর্ণ এলাকা। এই আসনটি পূর্বে প্রতিনিধিত্ব করতেন জোহরান মামদানি, যিনি ২০২০ সালে নির্বাচিত হন। পরবর্তীতে মেয়র নির্বাচিত হওয়ায় তিনি অ্যাসেম্বলি পদটি শূন্য করেন, যার ফলে এ বিশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এদিকে, একই দিনে ম্যানহাটনের ৭৪তম অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট এবং ৪৭তম স্টেট সেনেট ডিস্ট্রিক্ট—এই দুই আসনের ফলাফলও ঘোষিত হয়েছে, যা নিউইয়র্ক রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।
ডায়ানা মোরেনোর এই জয় কুইন্সের স্থানীয় রাজনীতিতে একটি উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে এবং নতুন নেতৃত্বে এলাকাবাসীর প্রত্যাশা পূরণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে সমর্থকদের অভিমত। সূত্র: হাকিকুল ইসলাম খোকন।