জ্যাকসন হাইটসে নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ের জাঁকজমকপূর্ণ উদ্বোধন
প্রজ্ঞা নিউজ ডেস্ক :
নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গত ১ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার বিকাল ৩টায় নিউইয়র্কের বাঙালি অধ্যুষিত জ্যাকসন হাইটসে এ কার্যালয়ের উদ্বোধন করেন ক্লাবের প্রেসিডেন্ট মনোয়ারুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মজুমদার।
প্রথমবারের মতো নিজস্ব কার্যালয় প্রতিষ্ঠার ফলে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। উদ্বোধনী অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন ফোরামের নেতৃবৃন্দ, এক্সিকিউটিভ সদস্য, ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্বদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। এছাড়া প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য ও সাধারণ সদস্যদের উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।
ক্লাবের কার্যালয়ের জন্য প্রয়োজনীয় আসবাবপত্র সৌজন্য হিসেবে প্রদান করায় স্টার ফার্নিচারের কর্ণধার এলিয়েন রকীকে প্রেসক্লাবের পক্ষ থেকে বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের উপস্থিতিতে ক্লাব কার্যালয় কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিদের মধ্যে ছিলেন কুইন্স ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট লিডার এট-লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী, জেবিবিএ সভাপতি ও মূলধারার রাজনীতিবিদ এবং বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস আহমেদ, এটিএন বাংলা টিভি নিউইয়র্কের স্বত্বাধিকারী ও বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, লিগ্যাল কনসালটেন্ট এন. মজুমদার এলএলএম, বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সহ-সভাপতি মহিউদ্দীন দেওয়ান এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।
এছাড়া উপস্থিত ছিলেন প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা মাহমুদ খান তাসের, প্রতিষ্ঠাতা সদস্য সিহাব উদ্দিন কিসলু, প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সহ-সভাপতি এবং সিনিয়র সাংবাদিক লায়ন হাকিকুল ইসলাম খোকন, উপদেষ্টা কবি এবিএম সালেহ উদ্দিন, কমিউনিটি নেতা কিউ জামান, সাংবাদিক সাখাওয়াত হোসেন সেলিম, স্টার ফার্নিচারের সিইও আলিয়ান রকি, বাংলাদেশি-আমেরিকান লায়ন ক্লাবের প্রেসিডেন্ট জেএফএম রাসেল, শাহ জে চৌধুরী, ফখরুল ইসলাম দেলওয়ার, ইসলাম মামুন, হাসান জিলিনী প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন নিউইয়র্ক-বাংলাদেশ ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ, অর্থ সম্পাদক রশিদ আহমেদ, সদস্য জামিল আনসারী, এমদাদ চৌধুরী দীপু, কার্যকরী সদস্য রওশান হক শাহ আহমেদ, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মহাথীর খান ফারুকী, প্রচার ও অফিস সম্পাদক এবং সাপ্তাহিক যুগান্তরের সম্পাদক মুস্তাফিজুর রহমান, সদস্য আফরোজা ইসলাম, লেখক ও সাহিত্যিক মোজাম্মেল হক, কলামিস্ট মনিজা রহমান, সদস্য আবু সায়েম, সানজিদা রহমান, রুপা খানম, তামান্না মৌ, রাশিদা আক্তার, সাপ্তাহিক প্রবাস সম্পাদক এম সাঈদ, সাপ্তাহিক ঠিকানার প্রতিনিধি পাবেল রহমান, সাংবাদিক বেলাল আহমেদ, সাংবাদিক তোফাজ্জল লিটল এবং জাগপা কেন্দ্রীয় সহ-সভাপতি ও যুক্তরাষ্ট্র শাখার সভাপতি এএসএম রহমতুল্লাহ ভূঁইয়া।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। সূত্র : হাকিকুল ইসলাম খোকন।


















